হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:০২ পিএম | আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:০২ পিএম
পারস্য উপসাগরে নজরদারি চালানোর সময় মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যাধুনিক এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন বিধ্বস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, গত ৯ এপ্রিল এমকিউ-৪সি ট্রাইটন নামের ড্রোনটি নিয়মিত নজরদারি মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনায় পড়ে। এটি প্রায় ২৩ কোটি ৮১ লাখ ডলার মূল্যের একটি অত্যাধুনিক সামুদ্রিক নজরদারি বিমান।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, সিসিলির সিগোনেল্লা ঘাঁটি থেকে ড্রোনটি তিন ঘণ্টার রুটিন মিশনে উড্ডয়ন করেছিল। ফেরার পথে হঠাৎ এটি বিপদ সংকেত পাঠায় এবং এরপর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে আসে এবং পরে আর এর কোনো খোঁজ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ঘটনাটিকে “ক্লাস এ মিসহ্যাপ” হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। তবে এটি কোনো শত্রুপক্ষের হামলায় বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা