শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ : ট্রাম্প
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০৪ পিএম | আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০৪ পিএম
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে এবং যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হওয়া উচিত’।
লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরেন। তার দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা তাদের রয়েছে।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শিগগিরই হতে পারে। তিনি বলেন, এই আলোচনা ‘সম্ভবত আগামী সপ্তাহান্তে’ হতে পারে।
তার আগে ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন। এদিকে ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা