যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:০২ এএম | আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:০২ এএম
মাত্র একদিনের বিরতির পর আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেশটির বন্দর ও জাহাজগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম আস্থাহীনতার কারণেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
এর আগে শুক্রবার সাময়িকভাবে প্রণালিটি খুলে দেওয়ার উদ্যোগ নেয় ইরান। তবে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ নীতি অব্যাহত রাখায় আবারও এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়া হয়।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখন থেকে হরমুজ প্রণালির আশপাশে কোনো বিদেশি জাহাজ উপস্থিত হলে তা শত্রুপক্ষের সহযোগিতা হিসেবে বিবেচিত হবে। নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করলে তাৎক্ষণিক হামলা চালানো হতে পারে বলেও জানানো হয়েছে।
এছাড়া পারস্য উপসাগর ও ওমান সাগর এলাকায় অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক বার্তা পাঠিয়ে বর্তমান অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে ইরান।
ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে বারবার বিশ্বাসভঙ্গ করছে এবং অবরোধ দীর্ঘস্থায়ী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা