ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছে নেতানিয়াহু: কমলা হ্যারিস
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৮ এএম | আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৮ এএম
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন কমলা হ্যারিস।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক ফান্ডরেইজিং অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যেখানে তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণ চায় না এবং এতে মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলা হয়েছে।
এদিকে, কমলা হ্যারিসের এই বক্তব্যের সরাসরি কোনো জবাব এখনো দেননি ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোসালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয়ী হতে হয়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি নির্ভরযোগ্য মিত্র এবং তারা সাহস, বিশ্বস্ততা ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি
- রাশিয়া থেকে তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
- শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ : ট্রাম্প
- হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত
- ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা ট্যাঙ্কার
- যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু
- ইরান ইস্যুতে ট্রাম্পের হুমকি ‘ভুল’ বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা