চুক্তি ভেস্তে গেলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:১৪ এএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:১৪ এএম
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি ব্যর্থ হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোসালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ‘ন্যায্য ও যুক্তিসংগত’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং তেহরান তা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তি না মানলে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
একই পোস্টে তিনি অভিযোগ করেন, ইরান সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করেছে।
এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণাকেও তিনি ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রণালিটি আগেই সীমিত হয়ে পড়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: আল- জাজিরা
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা