1. »
  2. আন্তর্জাতিক

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:১৮ এএম

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) কাট্টানাপট্টি এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাসায়নিক মিশ্রণের সময় ঘর্ষণের কারণে বিস্ফোরণটি ঘটতে পারে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের সময় কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণে অন্তত চারটি কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

খবর পেয়ে দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি কারখানাটিতে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন উদ্ধার কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।