ট্রাম্পকে সতর্কবার্তা দিলো পাকিস্তান
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।
এই উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তিনি জানান, খুব শিগগিরই ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিতে পারে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা