ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি, ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৪০ এএম | আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৪০ এএম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। শুক্রবার একটি ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদ পৌঁছান তিনি। তার এই সফরকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।
বিমানবন্দরে আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি প্রতিনিধি দলের আগমন উপলক্ষে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দর থেকে সরাসরি সেরেনা হোটেলে যান আরাগচি এবং সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। ৪০ দিন পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ১১ এপ্রিল এই সেরেনা হোটেলেই প্রথম দফা সংলাপে বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তবে ২১ ঘণ্টার আলোচনার পরও সেই সংলাপ ব্যর্থ হয় এবং কোনো চুক্তি ছাড়াই ফিরে যান উভয় পক্ষ।
পশ্চিমা সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দ্বিতীয় দফা সংলাপের জন্য মার্কিন প্রতিনিধি দল প্রস্তুতি নিচ্ছে। তবে এবার ইরানি দলে ঘালিবাফ এবং মার্কিন দলে ভ্যান্স — কেউই থাকছেন না।
কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। সেই আলাপে আমির জানিয়েছেন, যুদ্ধের মধ্যস্থতায় পাকিস্তানের এই প্রয়াসকে কাতার পূর্ণ সমর্থন দিচ্ছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা