পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি
সোমবার, ৪ মে, ২০২৬ ১১:৪৪ এএম | আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ১১:৪৪ এএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত বিজেপি ১৭২টি এবং তৃণমূল কংগ্রেস ১১২টি আসনে এগিয়ে রয়েছে।
আজ সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা করা হচ্ছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগে সেই আসনের ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে আজ ২৯৩টি আসনে গণনা চলছে।
আজকের ফলাফলেই স্পষ্ট হবে, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মা-মাটি-মানুষ' সরকার আবারও ক্ষমতায় ফিরবে, নাকি পরিবর্তনের ডাক দিয়ে নরেন্দ্র মোদির বিজেপি ক্ষমতায় আসবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
- গাজার ধ্বংসস্তূপে এখনও চাপা আট হাজার মরদেহ
- আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
- যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় পেট্রোলের দাম, যুদ্ধ শেষে কমবে বলছেন ট্রাম্প
- ইরানের সঙ্গে আবারও যুদ্ধের সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
- মার্কিন হেফাজত থেকে মুক্ত ৬ ইরানি নাবিক, এখনও আটক ২২
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,