ইরানের সঙ্গে সংঘাত দ্রুত সমাপ্ত হবে: ট্রাম্প
বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩৫ এএম
ইরানের সঙ্গে চলমান সংঘাত অচিরেই সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি।"
ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, "তারা একটি চুক্তি করতে চায়; তারা এতে ক্লান্ত।" পারমাণবিক অস্ত্র ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্প আরও বলেন, "আমরা দারুণ একটি কাজ করেছি। আশা করছি, বিষয়টি আমরা খুব সুন্দরভাবেই সম্পন্ন করতে পারব।"
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পটভূমিতে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট একটি 'ওয়ার পাওয়ারস রেজোলিউশন' অগ্রসর করার পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি পাস হলে কংগ্রেসের স্পষ্ট
অনুমোদনছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে যাওয়া সাংবিধানিকভাবে কঠিন হয়ে পড়বে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা