সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত
বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৩৭ এএম
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানকার সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত রাখা হবে। এতে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সচিবালয়ের সাবেক পদ এবং নতুন সংযুক্ত পদের বিবরণ ছক আকারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হলেও এর কার্যকারিতা ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল থেকে ধরা হয়েছে। ওই তারিখ থেকেই কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়েছে বলে পৃথক অফিস আদেশে উল্লেখ রয়েছে। এর ঠিক একদিন আগে, ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ এই সচিবালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। সচিবালয়টি চালু হওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই এটি বিলুপ্ত করা হলো।
আরও পড়ুন
- সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থী নীল প্যানেলের বিশাল জয়
- গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
- হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
- আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবু সাইদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
- আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
- আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
- হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে