যুদ্ধ পুনরায় শুরু হলে আরও চমক অপেক্ষা করছে: ইরান
বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১০:৫৫ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি পুনরায় সংঘাতে জড়ায়, তাহলে শত্রুপক্ষকে নতুন ধাক্কার মুখে পড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আরাঘচি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তিনি আরও জানান, মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে ইরানি বাহিনীই ইতিহাসে প্রথমবারের মতো একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে বলেও তিনি সতর্ক করেন। ট্রাম্প প্রশাসন নতুন করে হামলা শুরু করলে ইরানের সেনাবাহিনী 'নতুন ফ্রন্ট' খোলার হুমকিও দিয়েছে।
এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এদিকে আঞ্চলিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে। পাশাপাশি গাজাগামী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র আরও একটি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬১টি নৌযান আটক করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা