হরমুজ প্রণালি 'সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে': ট্রাম্প
শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৪১ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৪১ এএম
হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকরা ইরানের হরমুজ প্রণালিতে টোল আরোপের বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমা এবং সেখানে টোল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি আরও বলেন, মার্কিন নৌ-অবরোধ শতভাগ কার্যকর রয়েছে এবং এখন পর্যন্ত কেউ তা ভাঙতে সক্ষম হয়নি। প্রণালিটিকে তিনি 'লোহার দেয়াল'-এর সঙ্গে তুলনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানান, এই জলপথ মুক্ত ও টোলমুক্ত রাখতে চায় ওয়াশিংটন, কারণ এটি আন্তর্জাতিক সমুদ্রপথ।
এদিকে ট্রাম্পের এ বক্তব্যের আগেই ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ২৪টি জাহাজ অতিক্রম করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন
- লেবাননে জরুরি সেবাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ৪
- ইরানের যুদ্ধে ৪২ বিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ব্যয় ২৯ বিলিয়ন ডলার
- হরমুজ প্রণালি 'অবিলম্বে' খুলে দেওয়ার দাবি ট্রাম্পের
- ইবোলার টিকা তৈরিতে লাগবে অন্তত ৯ মাস, কঙ্গোতে মৃত ১৩৯
- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ
- যুদ্ধ পুনরায় শুরু হলে আরও চমক অপেক্ষা করছে: ইরান
- ইরানের সঙ্গে সংঘাত দ্রুত সমাপ্ত হবে: ট্রাম্প
- হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে