রামিসা হত্যার অভিযোগপত্র আজই আদালতে দাখিলের সম্ভাবনা
রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪৫ এএম | আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪৫ এএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার অভিযোগপত্র দাখিল হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া।
গতকাল শনিবার তিনি বাসসকে বলেন, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন যাচাই করে দেখছেন।
মামলার প্রধান আসামি সোহেল রানাকে গত ১৯ মে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ মে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই জবানবন্দি রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালত কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গতকাল ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি — মৃত্যুদণ্ড — নিশ্চিত করার ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও আজই চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
আরও পড়ুন
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল