ইরানে ফের মার্কিন আঘাত, বন্দর আব্বাসে বিস্ফোরণ
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ১০:৩২ এএম
ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার পরিচালিত এই হামলার বিষয়টি মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে সিএনএন। মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে — এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় মার্কিন হামলা।
হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। তবে এই হামলা বা বিস্ফোরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে কোনো তাড়া নেই বলে আবারও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, চুক্তির বিষয়ে তাঁকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না।
ট্রাম্পের দাবি, ট্রাম্প প্রশাসনকে ক্লান্ত করে বিদায় করতে ইরান যে দীর্ঘমেয়াদী সময়ক্ষেপণের কৌশল নিয়েছে, তা কোনো কাজে আসবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা