ইরানের নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের, হরমুজ প্রণালী উন্মুক্ত
শনিবার, ৩০ মে, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬ ১০:১৮ এএম
ইরানের বন্দরগুলোর ওপর জারি করা নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে তিনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উভয়মুখী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছেন।
গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেয়া ওই পোস্টে ট্রাম্প একটি চুক্তির অংশ হিসেবে ইরানের মেনে নেয়া উচিত— এমন বেশকিছু শর্ত তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে :
ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মতি, হরমুজ প্রণালী টোল ছাড়া উভয় দিকে যান চলাচলের জন্য উন্মুক্ত থাকা, প্রণালীতে থাকা অবশিষ্ট সমস্ত মাইন ইরানের অপসারণ করা, যুক্তরাষ্ট্রের দ্বারা মাটির নিচে পুঁতে রাখা ইরানের সমৃদ্ধ এবং ইউরেনিয়াম উত্তোলন ও ধ্বংস করা।
হোয়াইট হাউসের 'সিচুয়েশন রুমে' একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রাম্প এ পোস্ট করেন।
সূত্র : আল জাজিরা
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা