রামিসা হত্যার বিচার শুরু, আদালতে সোহেল রানা
সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:১৩ এএম | আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:১৩ এএম
পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় অবশেষে বিচারের মুখোমুখি হচ্ছেন প্রধান আসামি সোহেল রানা।
আজ সোমবার (১ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই বহুল আলোচিত মামলার বিচারকাজ।
সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতেই আজকের শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১৯ মে পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন সোহেল নিজেই।
ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সেদিনই অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।
অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। রামিসার বাবা ও প্রতিবেশীসহ ১৮ জনকে মামলায় সাক্ষী করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই মামলায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন সচেতন মহল।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ