শিশু রামিসা হত্যা মামলায় চূড়ান্ত যুক্তিতর্ক আজ, হবে রায়ের তারিখ নির্ধারণ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:৫৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:৫৮ এএম
মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় আজ বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। উভয়পক্ষের চূড়ান্ত বক্তব্য শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।
গতকাল বুধবার আদালতে আত্মপক্ষ সমর্থন করেন অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। সোহেল রানা নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে স্ত্রী স্বপ্না খাতুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
গত ১ জুন এই মামলার বিচারকার্য শুরু হয়। ২ জুন রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য প্রদান করেন।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ