ইরানে হামলা সীমিত করতে মার্কিন পরিষদে প্রস্তাব পাস
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১১:১৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বুধবার (৩ জুন) ২১৫-২০৮ ভোটে একটি গুরুত্বপূর্ণ 'ওয়ার পাওয়ারস' প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালনা করা যাবে না। ডেমোক্র্যাটদের পাশাপাশি চারজন রিপাবলিকান সদস্যও প্রস্তাবটির পক্ষে ভোট দেন।
উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রস্তাবটি পাস হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান শুরু করেন এবং তা 'স্বল্পমেয়াদি অভিযান' হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে।
প্রস্তাবটি এখনই আইনে পরিণত হচ্ছে না। কার্যকর হতে হলে এটি সিনেটেও পাস হতে হবে এবং প্রেসিডেন্টের সম্ভাব্য ভেটো মোকাবেলায় উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে, আইনে পরিণত হওয়ার সম্ভাবনা সীমিত হলেও এটি ট্রাম্প প্রশাসনের সামরিক নীতির বিরুদ্ধে কংগ্রেসের স্পষ্ট অসন্তোষের বহিঃপ্রকাশ। এর আগে একই ধরনের তিনটি উদ্যোগ প্রতিনিধি পরিষদে ব্যর্থ হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। আগামী শনিবার এই সংঘাতের ১০০ দিন পূর্ণ হবে। গত ৮ এপ্রিল থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এই সময়ের মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা