শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ০২:০৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ০২:০৫ পিএম
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় বৃহস্পতিবার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
আজ বেলা ১টা ৩৬ মিনিটে এই আদেশ দেওয়া হয়।
দুপুর পৌনে ১২টার দিকে বিচারক আদালতে আসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু যুক্তিতর্ক শুরু করেন। এর আগে সকাল ৯টায় প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয় এবং বেলা ১১টা ২৪ মিনিটে তাঁকে আদালতে হাজির করা হয়। অসুস্থ থাকায় হাসপাতাল থেকে এসে বেলা ১১টা ৩৯ মিনিটে আদালতে হাজির হন আসামি স্বপ্না আক্তার।
গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে গেলেও সেদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থলেই আটক করা হয়। গত ১ জুন দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয় এবং ২ জুন শিশুটির মা-বাবাসহ ১০ জন আদালতে সাক্ষ্য দেন।
গত ২০ মে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করলেও পরে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এবং 'ডলার' নামের এক ব্যক্তির দিকে আঙুল তোলেন। তবে আসামিপক্ষের সরকার নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ জানান, আসামিরা তাঁর কাছে ডলার সম্পর্কে কিছুই বলেননি এবং পুলিশ রিপোর্টেও ডলারের কোনো নাম নেই।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ