ব্যভিচার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
বুধবার, ১০ জুন, ২০২৬ ০১:০৭ পিএম | আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ০১:০৭ পিএম
দীর্ঘ পাঁচ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে খালাস পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
আজ বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে রাকিব হোসেনের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিবের নজরে আসে। রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন দাবি করে দণ্ডবিধির ৪৯৭, ৫০০ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন তিনি।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২০২৩ সালের মার্চে বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মূল শুনানি শুরু হয় এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আত্মপক্ষ সমর্থনে তামিমা দাবি করেন, আইনগতভাবে আগের স্বামীকে তালাক দেওয়ার পরই তিনি নাসিরকে বিয়ে করেছেন।
গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজকের তারিখে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। বাদীপক্ষ সর্বোচ্চ সাজা চাইলেও আসামিপক্ষ খালাসের প্রার্থনা করেছিল। শেষ পর্যন্ত আদালত উভয়কেই খালাস দেন।
আরও পড়ুন
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল