1. »
  2. আইন আদালত

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১২:৪১ পিএম | আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬ ১২:৪১ পিএম

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলিসহ দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। 

আজ রবিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মামলায় মোট পাঁচজন আসামি ছিলেন। তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানসহ পাঁচজন। তাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

এটি জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায়।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলাম নিহত হন। এছাড়া নাদিম নামে আরও একজন নিহত হওয়ার অভিযোগও রয়েছে।

মামলায় প্রসিকিউশন মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছিল। চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা জানিয়েছিলেন, যা আজকের রায়ে প্রতিফলিত হলো।