হরমুজ প্রণালি সংকট নিরসনে কাতারে সরাসরি বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
সোমবার, ২৯ জুন, ২০২৬ ০১:০০ পিএম | আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ০১:০০ পিএম
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ নিরসনে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, পারস্য উপসাগরে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক উত্তেজনা প্রশমনের পর দুই দেশ এই কূটনৈতিক আলোচনায় বসছে। হরমুজ প্রণালির নৌপথে নিরাপত্তা নিশ্চিত করাই এই বৈঠকের মূল অগ্রাধিকার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনাটিকে দুই দেশের পূর্বনির্ধারিত পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পরিচালনা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের ব্যাখ্যা নিয়ে মতভেদ এবং সমুদ্রে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা (হটলাইন) দীর্ঘদিন ধরে চালু না হওয়াই উত্তেজনা বাড়িয়েছে।
তবে কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দোহায় এই বৈঠক সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যদিও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থাহীনতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা