1. »
  2. আন্তর্জাতিক

টানা নবম রাতে ইরানে মার্কিন হামলা

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১০:৩৫ এএম

টানা নবম রাতে ইরানে মার্কিন হামলা

মার্কিন বাহিনী টানা নবম রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

রোববার (১৯ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।

সেন্টকম জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, সামুদ্রিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি এবং যোগাযোগ নেটওয়ার্কে লক্ষ্যভিত্তিক আঘাত হানা হয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সর্বাধিনায়কের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কর্মকাণ্ডের জবাব দিচ্ছে। পাশাপাশি সেন্টকম বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান পরিচালনায় প্রস্তুত আছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি