প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১১:৪২ এএম | আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১১:৪২ এএম
ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও জবাবদিহিতার দাবির প্রেক্ষাপটে শীর্ষ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে কেন্দ্রীয় সরকার।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চশিক্ষা বিভাগের সচিব ভিনীত জোশীকে তার পদ থেকে সরিয়ে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। তার স্থলে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা নরেশ পাল গ্যাংওয়ার। পাশাপাশি স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টি কে অনিল কুমারকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে গাফিলতির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সচিব নরেশ পাল গ্যাংওয়ার এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজস্থানের শিক্ষা প্রশাসনেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অন্যদিকে ভিনীত জোশী অতীতে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর প্রথম মহাপরিচালক এবং সিবিএসই চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিগগিরই সংসদে নতুন আইন আনার পরিকল্পনা রয়েছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
- ইরানে টানা ১৩ রাত মার্কিন হামলা, জবাবে কঠোর প্রতিশোধের হুশিয়ারি
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন করে মার্কিন শুল্ক আরোপ
- ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনায় মোদির বার্তা
- দিল্লিতে ফের পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, বন্ধ মোবাইল ইন্টারনেট
- আটকের পর রাহুল গান্ধীর পাঁচ দফা দাবি
- ইরানের টানা ১১ রাত যুক্তরাষ্ট্রের হামলা
- মোদির বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
- কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প