ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১১:০৬ এএম | আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১১:০৬ এএম
ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৭ জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার ভোরে (১৭ আগস্ট) বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।
মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর পুণ্যার্থীদের ওপর তার ছিঁড়ে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
এই গুজবের জেরে নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয় এবং তারা একে অপরের ওপর পড়ে যান। এতে ৭ জন প্রাণ হারান। আহতদের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
- দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলায় নিহত ১১
- লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন, ড্রোন হামলার অভিযোগ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২
- হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে কঠোর শর্ত ইরানের