1. »
  2. জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৭:৫২ পিএম | আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৭:৫২ পিএম

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক।

রোববার (১১ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা অ্যানালিটিকস বিভাগের পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলার অনুযায়ী, পূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।