ঢাবির প্রো-ভিসিকে পদত্যাগে ৪ ঘন্টার আল্টিমেটাম
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ১২:৫৭ পিএম | আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ১২:৫৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগে আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ৪ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাত কলেজ শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন থেকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও (ওসি) পদত্যাগ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের মো. শফিক উদ্দিন ও ইডেন মহিলা কলেজের সুমাইয়া আক্তার।
তারা বলেন, আজ সোমবার বিকেল ৪টার মধ্যে ঢাবির উপ-উপাচার্যকে পদত্যাগ করতে হবে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। না হলে সাত কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
এর আগে, সোমবার সকাল থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার কর্মসূচি থাকলেও তা পালন করতে দেখা যায়নি শিক্ষার্থীদের।
আরও পড়ুন
- নৈতিক শিক্ষায় সাফি মাল্টিমিডিয়া স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ
- শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত
- বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর