জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১০:০৬ এএম | আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১০:০৬ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী প্রত্যাশা মজুমদারের মরদেহ রাজধানীর একটি মেস থেকে উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম শহরে।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে নিহত প্রত্যাশা মজুমদারের সহপাঠীরা মেসের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রত্যাশার সহপাঠী তাকরিম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। এখনো আমরা বুঝতে পারছি না ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করলেন। তবে ধারণা করছি প্রেমজনিত কারণে এমনটা হতে পারে।
জবি শিক্ষার্থী মারেফুল জানান, আমি নিচে নামছিলাম, তখন দেখি এক ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছেন। পরে শুনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বা কেন ঘটনা ঘটেছে, সে বিষয়ে হয়তো ছেলেটিই ভালো বলতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক বলেন, আমরা মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে যাই। ধারণা করছি প্রেমজনিত কারণে আত্মহত্যা করতে পারেন। মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে সূত্রাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ছেলে-মেয়ে দুজনের মোবাইল জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে সূত্রাপুর থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ উজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন
- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
- দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের