মিডফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১১:১৫ এএম
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এসময় সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জ র্যাব-১১ এর একটি ইউনিট।
গতকাল সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, র্যাব-১০ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আমরা তাদের সহযোগিতা করি। এ বিষয়ে বিস্তারিত র্যাব-১০ থেকে জানানো হবে।
জানা যায়, নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।
গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং সিমেন্টের ব্লক দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক