মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১০:৫৭ এএম | আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১০:৫৭ এএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল বার্নে একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক