গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে বাসায় আগুন, বাবার মৃত্যু, মা-ছেলে দগ্ধ
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ০৩:১৮ পিএম | আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ০৩:১৮ পিএম
রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বাসায় আগুন লেগে মা-বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাবার মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ওয়াসিম (৬৫)। দগ্ধরা হলেন নিহতের স্ত্রী সালমা বেগম (৫০) এবং তাদের ছেলে মো. মিসবাহ উদ্দিন (২৮)। তারা গেন্ডারিয়ার ৯ নম্বর হরিচরণ রোডের বাসিন্দা।
জাতীয় বার্নে তাদেরকে নিয়ে আসা ওয়াসিমের মেয়ে আসাতাসনুভা তাবাসসুম বলেন, ‘আমাদের বাসার দোতলার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বসানো আছে। ট্রান্সফরমারে আগুন লেগে যায়। পরে আগুন বাসার ভেতরে চলে আসে এবং বাবা-মা ও ভাই দগ্ধ হন।’
জাতীয় বার্ন প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘মোহাম্মদ ওয়াসিমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তার মৃত্যু হয়েছে। স্ত্রী সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ও তাদের ছেলে মেজবাহ উদ্দিনে ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।’
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ইনচার্জ মানবজমিনকে বলেন, ‘ট্রান্সফরমার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের বাসায় ওই আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই বাসার ৩ জন দগ্ধ হন।’
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক