শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ
রাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৬ পিএম | আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর ‘হামলার’ প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে একদিন পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুবেরী ভবন একটা আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপ-উপাচার্যসহ কয়েকজন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদের এবং জড়িতদের শাস্তির দাবি আগামীকাল একদিন পূর্ণদিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করা হবে।’
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই কর্মসূচির আওতায় থাকবেন বলেও জানান অধ্যাপক আব্দুল আলিম।
এরআগে দুপুরে দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে জুবেরী ভবনের দিকে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পিছু পিছু অগ্রসর হন।
জুবেরী ভবনের বারান্দায় এলে এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করেন। এসময় হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। পরে উপ-উপাচার্য ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ