কক্সবাজারে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১২:২৪ পিএম | আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ০২:৫৩ পিএম
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান