পুরান ঢাকায় একজনকে গুলি করে হত্যা
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ০৫:০০ পিএম | আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ০৫:০০ পিএম
রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে একজনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন