ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ লীগ বাহিনীর
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১১:৩০ এএম | আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১১:৩০ এএম
গোপালগঞ্জের কাশিয়ানী ও ঢাকা-বরিশাল মহাসড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
আজ রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবরোধ করে।
এতে গোপালগঞ্জের কাশিয়ানী মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলের স্বাভাবিক করে।
এছাড়া রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অবরোধ করেন তারা। এসময় টায়ারে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল সোয়া ৯টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন। রাস্তায় ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন