কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে বাসে আগুন, নিহত ৪
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ০২:৫৪ পিএম | আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ০২:৫৪ পিএম
কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দুই শিশুসহ বাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তিনি জানান, গাড়ির ভেতর একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় জানা যায়নি।
ইকবাল বাহার বলেন, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর বাসে আগুন লেগে যায়। পুরো বাসে আগুন ধরে যায়।
তিনি জানান, এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮