অনলাইন ক্লাসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ এএম
জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ, বৃহস্পতিবার (৯ এপ্রিল)।
গত রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা প্রদান করবে। কারণ কিছু ক্ষেত্রে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রবিবার থেকে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে আলাদা নির্দেশনা প্রদান শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিশেষভাবে খেয়াল রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান করার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে এক দিন পর পর অনলাইন ও অফলাইন ক্লাস চলবে। তবে অনলাইন ক্লাসের সময়ও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করতে হবে।
বিশেষভাবে ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন
- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
- দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের