অংশ নিচ্ছে ১.৬৬ লাখ পরীক্ষার্থী
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১১:০৬ এএম | আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১১:০৬ এএম
দেশের গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
এবার ‘এ’ ইউনিটে অংশ নিচ্ছেন মোট ১ লাখ ৬৬ হাজারের বেশি পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার কোর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২০টি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ