শুরু হলো অনলাইন ক্লাস কার্যক্রম
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:১৩ পিএম | আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:১৩ পিএম
জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই ভার্চুয়াল ক্লাস চালু করা হয়। শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষ থেকেই অনলাইনে পাঠদান করেন, আর শিক্ষার্থীরা বাসায় বসে ক্লাসে অংশ নেয়।
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, আপাতত কলেজ শাখায় এই পাইলট কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে স্কুল শাখাতেও তা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে।
সরকারের পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই মডেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।
এর আগে ৯ এপ্রিল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ডিজিটাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যেই রাজধানীর কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হচ্ছে। সফল হলে এটি ধীরে ধীরে সারা দেশে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ